ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এনসিপি আট দিনে ১০১১ মনোনয়নপত্র বিক্রি করল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে গত আট দিনে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্ধারিত সময় শেষ হলেও মনোনয়নপত্র বিক্রির সময় আরও সাত দিন বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে দলটি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি জানান, দলটির লক্ষ্য তিন হাজার মনোনয়নপত্র বিক্রি করা। “আগামী কয়েক দিনে ইনশাআল্লাহ আমরা এই লক্ষ্য অর্জন করতে পারব,” বলেন তিনি। চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা থেকে এবং অনলাইনেও।

তিনি আরও জানান, দক্ষ ও সৎ মানুষদের রাজনীতিতে আনতেই এনসিপির উদ্যোগ। “গডফাদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নয়, আমরা ভালো মানুষদের সংসদে পাঠাতে চাই,” বলেন তিনি।

৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু করে এনসিপি। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা হলেও জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের মানুষের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

এনসিপি আট দিনে ১০১১ মনোনয়নপত্র বিক্রি করল

আপডেট সময় ০৯:১৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫