ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
লাল খান উচ্চ বিদ্যালয়-এ অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ চট্রগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় নালিতাবাড়ীর কলেজ ছাত্র নিহত নালিতাবাড়ী পৌর শহরে মোবাইল কোর্ট ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভ ফুলেল শুভেচ্ছায় সম্মানিত আলহাজ্ব সালমান ওমর রুবেল, প্রত্যাশা বাস্তব অগ্রগতির বাংলাদেশ ব্যাংকের ঘটনা বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বললেন ডা. শফিকুর রহমান আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আজ প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন বাংলা‌দে‌শের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২ পদে নিয়োগে জরুরি নির্দেশনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ২০১৬ সালের নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করতে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদে আবেদনকারী প্রার্থীদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে তাদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন না করলে প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালের ৩ অক্টোবর তারিখের স্মারকের (৩৮.০০.০০০০, ১০৭.১১.০০৮.২০১৯-২৩৩৯) মাধ্যমে সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী–এই চারটি পদে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল।
দীর্ঘদিনের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে, বর্তমানে কেবল অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইন পোর্টালে সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করার প্রয়োজন দেখা দিয়েছে। আবেদনকারীদের ১৯ নভেম্বরের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিপিই আরও সতর্ক করে বলেছে, যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করবেন না, তাদের আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হবে এবং কোনো পরিস্থিতিতেই তাদের বিপরীতে প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রবেশপত্র পেতে হলে অবশ্যই ১৯ নভেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল খান উচ্চ বিদ্যালয়-এ অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২ পদে নিয়োগে জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৩:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫