ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী “হানিয়া আমিরের সাফ কথা: আত্মবিশ্বাসী নারীদের টেনে নিচে নামাতে নারীরাও কম যান না” নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের ​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা ভান্সকে ট্রাম্পের শুভকামনা: ‘বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই’ ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে কিবরিয়াকে হত্যা বললেন নয়ন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।

নয়ন বলেন, একটি মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দিতে না পারায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।

পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদল। এতে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় নেতারা। মিছিলটি কাকরাইল মোড় দিয়ে নাইটিংগেল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে কিবরিয়াকে হত্যা বললেন নয়ন

আপডেট সময় ০২:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫