ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বললেন রুমিন ফারহানা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এ মন্তব্য করেন তিনি। এসময় রুমিন ফারহানা আরও বলেন, কোনও বিচারের আগে যদি শর্ত থাকে, তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। নির্দিষ্ট সময় বা শর্ত বেঁধে দিয়ে কখনো বিচারকে আটকে ফেলার চেষ্টা ভালো পরিণতি নিয়ে আসে না। শেখ হাসিনার রায়ে দেশের জনণের ইচ্ছার প্রতিফলন হয়েছে।

তিনি বলেন, এই রায়টির ঘিরে দেশ ও দেশের বাইরে থেকে নানা মন্তব্য দেখতে পাচ্ছি। মানবাধিকার সংস্থাগুলোর নানা পর্যবেক্ষণ দেখছি। ডেভিড বার্গম্যান যিনি খুবই সোচ্ছার ছিলেন হাসিনার শাসনামলে। তিনিও হাসিনার রায় ঘিরে তার লেখা আর্টিকেলে বলেছেন, প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল।

তিনি বলেন, নির্বাচন ঘিরে বিচারের দৃশ্যমানতাই একমাত্র শর্ত নয়। আমরা দেখলাম বিচারের দৃশ্যমানতার পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোট আগে হওয়া। এ রকম নানান রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র আওয়ামী লীগ নয় জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের শর্ত দেওয়া হয়েছে।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের শর্ত এসেছে। এসব দাবি মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হলে জামায়াতসহ যারা এই দাবিটা তুলেছে তারা নির্বাচনে আসবে কি না এটা একটা বড় প্রশ্ন। নির্বাচন বাধাগ্রস্ত হলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বললেন রুমিন ফারহানা

আপডেট সময় ০১:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫