নান্দাইল রোড ষ্টেশনের গেইট কিপার সাইফুল ইসলাম ডিউটি না করেই বেতন উত্তোলন করেন বলে অভিযোগ উঠেছে|
সূত্রে জানা যায়-ময়মনসিংহ-নান্দাইল রোড ষ্টেশনে কর্মরত গেইট কিপার মোঃ সাইফুল ইসলাম সঠিক সময়ে ডিউটিতে আসেনা এবং হাজিরা খাতায় তার কোন স্বাক্ষর নাই। অথচ প্রতি মাসেই তিনি সরকারী বেতন ভাতাদি উত্তোলন করে নিয়ে যান। এ ব্যাপারে তাকে তাকে জিজ্ঞাসা করলে তিনি কোন সদুত্তর দিতে পারেন না।
এলাকাবাসী সূত্রে জানা যায়- তাকে কোন সময়েই কর্তব্যরত অবস্থায় পাওয়া যায় নাই। এই ব্যপারে উক্ত রোড ষ্টেশন মাস্টার মোঃ ঈমাম হোসেন কে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় ন। এবং উক্ত ষ্টেশনের দায়িত্বরত কর্মকর্তা এটিও, তার সাথে যোগাযোগ করেও পাওয়া যায় না বর্তমানকালে রেলওয়ে একটি জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান যেখানে হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ করে, প্রতিনিয়তই একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে অথচ এই কর্মচারী নিজ স্বেচ্ছাচারীতায় অবৈধ ক্ষমতা বলে দিনের দিন কর্মস্থলে না এসে রাষ্ট্রীয় কোষাগর থেকে মাসের পর মাস বেতন ভাতাদির নামে অর্থ আত্মসাত করে যাচ্ছেন। এই ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলওয়ে মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী মহল।

ময়মনসিংহ প্রতিনিধি 





















