ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশের ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার আরোগ্য কামনা ইশরাকের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

দেশের ঐক্য ও শান্তির স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইশরাক হোসেন।

গতকাল রোববার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জুর আয়োজনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি, দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সংকটময় সময়ে বাংলাদেশে একজন অভিভাবকসুলভ, দূরদর্শী ও ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। একটি নতুন, সুখী, সমৃদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশবাসী মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করি, দেশনেত্রী খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

ইশরাক বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তার জন্য আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া চাই, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

বিএনপির এই তরুণ নেতা বলেন, এর আগেও এ ধরনের পরিস্থিতি থেকে মহান আল্লাহ তাকে ফিরিয়ে এনেছেন। আল্লাহতায়ালা এবারও আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে যেন সুস্থ করে দেন।

ইশরাক হোসেন বলেন, এই মুহূর্তে বাংলাদেশে আমাদের একজন অভিভাবক প্রয়োজন, যিনি সবাইকে ঐক্যবদ্ধ করে একটি নতুন, সুখী, সমৃদ্ধ, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন। তাই আমরা আমাদের প্রয়োজনে মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করছি। আপনারাও দোয়া করবেন, যেন দেশনেত্রী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

ওয়ারী থানার সভাপতি হাজি লিয়াকত আলী, ওয়ারী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মুকিতুল আহসান রঞ্জু ও প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

দেশের ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার আরোগ্য কামনা ইশরাকের

আপডেট সময় ১২:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫