ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি প্রার্থীকে না ডাকায় পণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া টাঙ্গাইল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলু দাওয়াত না দেওয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া ও মাহফিল পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার বিকেলে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শুরু হওয়ার আগেই বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর কয়েকজন সমর্থক এসে হট্টগোল শুরু করে। দোয়া মাহফিলের ব্যানারে পৃষ্ঠপোষকতায় শিল্পপতি তুহিনের নাম থাকলেও লাভলুর নাম ছিল না। তার নাম না থাকায় এবং তাকে অতিথি না করায় দোয়া মাহফিলের আয়োজন বন্ধ করতে বলেন লাভলুর সমর্থকরা। এসময় এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে লাভলুর সমর্থকরা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে জোর করে নেতাকর্মীদের বের করে দেন। তাদের বাধায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করতে পারেনি বিএনপি নেতাকর্মীরা।

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পল বলেন, দলীয় প্রধান খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সারাদেশের মতোই নাগরপুর উপজেলা বিএনপির দিক নির্দেশনায় সলিমাবাদ ইউনিয়নে দোয়ার আয়োজন করা হয়। কিন্তু বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের হট্টগোলের কারণে দোয়া করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপি প্রার্থীকে না ডাকায় পণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া টাঙ্গাইল

আপডেট সময় ১১:০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫