ময়মনসিংহ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’:উপদেষ্টা জাহেদ উর রহমান আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা দুর্ঘটনায় বিধ্বস্ত মার্কিন বোমারু বিমান, প্রাণ হারালেন ৮ আরোহী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে কী : নেতানিয়াহু বেনজীরকে ধরিয়ে দেওয়ার নেপথ্যে এমপি বন্ধুর ‘শপিং মল ফাঁদ’ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর: লেনদেন থাকবে সম্পূর্ণ স্বাভাবিক! পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালত: ২১৫ সংযোগ বিচ্ছিন্ন ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

‘প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উদযাপিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য এই ধারণাকে আলোকিত করে যে স্বেচ্ছাসেবকরা ছোট-বড় সব কাজের মাধ্যমে সম্মিলিত কর্মকাণ্ডের সূচনা করেন এবং অর্থপূর্ণ পরিবর্তনের প্রেরণা জাগান।

গতকাল সোমবার (৮ ডিসেম্বর) নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বর্ণাঢ্য আয়োজনে তা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানটি যৌথভাবে ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশ, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস) এবং ন্যাশনাল ইয়ুথ ফোরাম (এনওয়াইএফ) আয়োজন করে।

এতে উন্নয়ন সহযোগী হিসেবে অংশ নেয় গেইন, আইপাস বাংলাদেশ ও ইসলামিক রিলিফ।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হলো জাতিসংঘ স্বীকৃত একটি বৈশ্বিক দিবস যা স্বেচ্ছাসেবকদের সম্মান ও নাগরিক সম্পৃক্ততা উন্নয়নের জন্য নিবেদিত। ২০২৫ সালে বাংলাদেশের এই উদযাপন সরকারি সংস্থা, উন্নয়ন সংস্থা, যুব প্ল্যাটফর্ম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করেছে এই বার্তা জোরালোভাবে তুলে ধরতে যে প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ এবং একটি টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গঠনে স্বেচ্ছাসেবকদের অপরিহার্য ভূমিকাকে স্বীকৃতি দিতে।
অনুষ্ঠানে ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামালের উদ্বোধনী বক্তব্য দেন।

এ সময় উপস্থিতি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ঢাবির উপচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফেন ফর্বস, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশনের মিস নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রম।

ড. ইলিজা আজাই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও তিনি একটি শুভেচ্ছা বার্তা পাঠান, যা অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বিভিন্ন যুব নেটওয়ার্ক, আন্তর্জাতিক এনজিও, সুশীল সমাজ নেতা, জলবায়ু কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে অসামান্য যুব অবদানকে সম্মাননা জানানো হয় বিভিন্ন ক্যাটাগরিতে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’:উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

আপডেট সময় ০৩:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫