ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার মদনে জমি নিয়ে সংঘাত: নারীসহ আহত ৪০ সরকারি বরাদ্দে স্বচ্ছতার নজির: নেত্রকোণায় সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকায় তৈরি হলো নতুন ৬ সড়ক জনগণের ভালোবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ সমাজসেবক মোঃ আলম শেখ নওগাঁর পুলিশ সুপারের পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন সখিপুরে সাংবাদিক লাঞ্ছনা মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার জমি নিয়ে বিরোধের জেরে কানাইঘাটে পিতা-পুত্রের ওপর প্রতিপক্ষের হামলা, আহত ২, গ্রেফতার ১ কোটি টাকার প্রতারণা: সাদা স্লিপ দিয়ে হাওয়া ডাকঘর কর্মচারী! সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল পুরোনো বিমানবন্দরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত এয়ার শো দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে। 

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকেই এই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, আগারগাঁও–সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি রয়েছে এবং নিরাপত্তাতল্লাশি করে সবাইকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

ইতিমধ্যে হাজারো মানুষ এয়ার শো দেখতে পুরোনো বিমানবন্দরে প্রবেশ করেছেন। আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়, আবার অনেকে কপালে জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড় বেঁধে এসেছেন। অনেকে লাল-সবুজের পোশাক পরেও উপস্থিত হয়েছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে এই জমকালো এয়ার শো আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা গতকাল সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছিল। তবে সকাল ১০টা ২০ মিনিটেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এয়ার শো শুরু হয়নি। তথ্যবিবরণীতে বলা হয়েছিল, এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার মদনে জমি নিয়ে সংঘাত: নারীসহ আহত ৪০

‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল পুরোনো বিমানবন্দরে

আপডেট সময় ১২:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫