ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যেখানে আলোচনার পথ প্রশস্ত, সেখানে হুমকি-ধমকি অনাহূত বললেন আনসারী ​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের ভূমি ও গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক সাইফুর রহমান

ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে অধিগ্রহণকৃত ভূমি এবং ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

গত বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫ ) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। তিনি ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধবভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিভাগের প্রশাসনিক সক্ষমতা যেমন বাড়বে, তেমনি সাধারণ জনগণও সরাসরি উপকৃত হবে।”
এ সময় তিনি ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এবং মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশনা দেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না বলেও কঠোর বার্তা দেন জেলা প্রশাসক।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জেলা প্রশাসককে প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তারা জানান, ভূমি অধিগ্রহণ ও গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন,“এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ময়মনসিংহ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।”
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং জনস্বার্থে প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যেখানে আলোচনার পথ প্রশস্ত, সেখানে হুমকি-ধমকি অনাহূত বললেন আনসারী

ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের ভূমি ও গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক সাইফুর রহমান

আপডেট সময় ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬