ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যেখানে আলোচনার পথ প্রশস্ত, সেখানে হুমকি-ধমকি অনাহূত বললেন আনসারী ​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ফলাফল ঘোষণা” করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

গত ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ (মঙ্গলবার) ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ-এর বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও
শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের লক্ষ্যে দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়ালেখার প্রতি আরও মনোযোগী হলে আগামী দিনে তারা আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে।” এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের মানোন্নয়নে আরও যত্নবান ও আন্তরিকভাবে পাঠদান করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন। একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যেন তারা সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ্ আল মামুন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও অভিভাবকদের মাঝে সন্তুষ্টির ছাপ। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যেখানে আলোচনার পথ প্রশস্ত, সেখানে হুমকি-ধমকি অনাহূত বললেন আনসারী

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ফলাফল ঘোষণা” করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

আপডেট সময় ১০:১৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬