ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী লীগ–যুবশক্তি–বিজেপির ৩ শতাধিক নেতা বিএনপিতে যোগদান শরীয়তপুরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে এ যোগদান ঘোষণা দেওয়া হয়।

আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে নবাগতরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের মনোনীত প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং শরীয়তপুর-১ আসনের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের হাতে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

দলত্যাগের আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সেখানে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণের কথা উল্লেখ করেন।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সে কারণে জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছি।

নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, হিংসা-বিভেদ ভুলে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ পরিবার গড়তে চাই। উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর গড়াই আমাদের লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা

আওয়ামী লীগ–যুবশক্তি–বিজেপির ৩ শতাধিক নেতা বিএনপিতে যোগদান শরীয়তপুরে

আপডেট সময় ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬