ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান শপথের পরদিনই ঝাড়ু হাতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই ভোরে নিজের নির্বাচনী এলাকা ঢাকার মিরপুর–এর সড়ক ও অলিগলি পরিষ্কার করে দিন শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে ঝাড়ু দেন তিনি। 

এ সময় সাংবাদিকদের জানান, এটি পূর্বের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এটি কোনো একদিনের প্রচারণামূলক কর্মসূচি নয়; দলের ইউনিটগুলো প্রতিদিনই এ কার্যক্রম চালিয়ে যাবে।

পেশায় চিকিৎসক এই রাজনীতিক তার নির্বাচনী এলাকাকে রাজধানীর একটি ‘মডেল পাড়া’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি বরাদ্দ পাওয়া না পেলেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে একই সঙ্গে ন্যায্য উন্নয়ন তহবিল থেকে তার এলাকাকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান।

এ উদ্যোগকে দীর্ঘমেয়াদি কর্মসূচি হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এটি কেবল শুরু। ঢাকায় থাকলে প্রতিদিনই এলাকায় এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন, আর ঢাকার বাইরে থাকলে সহকর্মীদের নিয়ে সেখানেই কাজ চালিয়ে যাবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান শপথের পরদিনই ঝাড়ু হাতে

আপডেট সময় ১০:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬