ময়মনসিংহ , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় অশ্লীল ভিডিও চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ১০টি স্মার্টফোন জব্দ ময়মনসিংহ মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা ও মাদক বিরোধী’ বিক্ষোভ মিছিল ময়মনসিংহ মহানগর তাঁতী দলের উদ্যোগে ডাঃ জাহাঙ্গীর আলমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় ১০ জন সশস্ত্র আনসার মোতায়েন পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। সাত দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।গত শনিবার (২১ মার্চ) দেশে ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার থেকে কর্মজীবীরা অফিসে যোগ দেবেন। একই সঙ্গে চালু হবে ব্যাংক-বিমা, শেয়ারবাজারসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও।

তবে ছুটি শেষ হলেও পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরতে কিছুটা সময় লাগতে পারে। কারণ অফিস খোলার একদিন পরই রয়েছে স্বাধীনতা দিবস (২৬ মার্চ)। এ সুযোগে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন।

এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেকেই ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ অবকাশ কাটিয়ে পরে কর্মস্থলে ফিরবেন।

ফলে চলতি সপ্তাহজুড়ে অফিস-আদালতে পূর্ণ কর্মচাঞ্চল্য দেখা নাও যেতে পারে। আগামী সপ্তাহে রাজধানীসহ দেশের কর্মপরিবেশ স্বাভাবিক রূপে ফেরার সম্ভাবনা রয়েছে।

অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় তেমন ব্যস্ততা থাকে না। সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়েই সময় কেটে যায়। একইভাবে ব্যাংকপাড়ায়ও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেন কম হয়।

এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় অশ্লীল ভিডিও চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ১০টি স্মার্টফোন জব্দ

সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

আপডেট সময় ১২:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬