ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে এই লিফলেট বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করে উপজেলা জামায়াত।

শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপির নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচীতে উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী, পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, জামায়াত নেতা দুলাল হোসেনসহ স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত জামায়াত নেতারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোট একটি গণতান্ত্রিক পদ্ধতি। তারা গণভোট বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে তাদের দাবির পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ

আপডেট সময় ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬