ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’

নেত্রকোণার পূর্বধলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনভোগান্তি লাঘব ও অপরাধ দমনে প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।
​

গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

​থানায় জিডি-মামলায় কোনু টাকা লাগলে জানান: ওসি
​সভায় পূর্বধলা থানার নবনিযুক্ত ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,বলেন, “থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে কোনো ধরনের টাকা লাগে না। যদি কেউ পুলিশের সেবা নিতে এসে অর্থ লেনদেনের অভিযোগ পান, তবে সরাসরি আমাকে জানাবেন।” তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

​নিত্যপণ্য ও সেবা খাতের অনিয়ম রোধে কঠোরতা
​এসব সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয়। বিশেষ করে পেট্রোল-ডিজেল সরবরাহ তদারকি, গ্যাস সিলিন্ডারের বাজার দর নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

​পরিবেশ ও জনসচেতনতা
​আইনশৃঙ্খলার পাশাপাশি পরিবেশ রক্ষায় পোনা মাছ নিধন বন্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এছাড়া শহরের যানজট নিরসন ও চোরাচালান প্রতিরোধে বিজিবিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করার কথা জানানো হয়।
​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা,মাধ্যমিক,মোঃ আবু বকর সিদ্দিক,ও শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক.উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,মোঃ আলাউদ্দিন খাঁনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’

আপডেট সময় ১২:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬