ময়মনসিংহ , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় জুতার ভেতরে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা, মামা-ভাগ্নে গ্রেফতার

নেত্রকোণার পূর্বধলায় জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা বহনের সময় মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়।

গত সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের জালশুকা এলাকায় এ অভিযান পরিচালনা তাদের ইয়াবাসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, নেত্রকোনা জেলার সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায়। এ সময় জুতার ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ৪ হাজার ৭৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দূর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মো. হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের মো. রমজান আলী (৩২)। আটককৃত হাবিবুর রহমান মামা এবং রমজান আলী ভাগ্নে বলে জানা গেছে।

ডিএনসি’র সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে বহনের এই অভিনব পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সংস্থাটি। একই সঙ্গে সমাজকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে পেটানোর অভিযোগ: তদন্ত শুরু করল সান্তোস

পূর্বধলায় জুতার ভেতরে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা, মামা-ভাগ্নে গ্রেফতার

আপডেট সময় ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬