ময়মনসিংহ , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে ইসলামীর একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে বললেন নুসরাত ফারিয়া মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ আছেন পূর্বধলায় পিতা:মাতাকে মৃত সাজিয়ে ভোটোর জালিয়াতি অভিযোগ   মধ্যস্বত্বভোগী,সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাজার অস্থির বলে মন্তব্য করেছেন জামায়াত আমির প্রধানমন্ত্রী যাচ্ছেন ঢাবি ক্যাম্পাসে ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার পূর্বধলায় বৃষ্টির আনন্দ কেড়ে নিল হাবিবার প্রাণ, এলাকায় শোকের ছায়া নেত্রকোনা বারহাট্টায় অভিযানে আটক ১, পূর্বধলায় ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে ১৯ বছর বয়সী বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো: ইয়াসিন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১০ মে ২০২৬ বিকাল আনুমানিক ৪টার দিকে গৌরীপুর থানার ৫নং সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো: ইয়াসিন ভিকটিমের বসতঘরে প্রবেশ করে। পরে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টায় ভিকটিমের বাবা-মা বাড়ি ফিরলে ভিকটিম ইশারা-ইঙ্গিতে ঘটনার বিষয়টি তাদের জানায়।

গ্রেফতার ও আইনি পদক্ষেপ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি জানতে পেরে আইনগত ব্যবস্থা নিতে ১১ মে সকাল ১০টা ৩০ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে থানায় তথ্য দেন।

সংবাদ পেয়েই গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ১১ মে দুপুর ১টার দিকে অভিযুক্ত মো: ইয়াসিনকে গ্রেফতার করা হয়।

আসামির পরিচয়
গ্রেফতারকৃত মো: ইয়াসিন (৩০), পিতা- মৃত ইসলাম উদ্দিন, মাতা- শাহানা বেগম, সাং- ঘাটের কোনা, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে ইসলামীর

ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬