ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে শাহ নাসির উদ্দীন রুমন কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ময়মনসিংহের গৌরীপুরের শাহ নাসির উদ্দীন রুমন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তিনি গৌরীপুরের বাসিন্দা ও ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলির স্বামী।

রোববার (৭ জুন) বিকেলে গৌরীপুর পৌর শহরের পুরাতন ঝলমল সিনেমা হলের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়।

মিছিলটি উত্তর বাজার মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিপুর মোড়ে গিয়ে শেষ হয়। গৌরীপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলের অগ্রভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় আকারের ছবি বহন করা হয়।

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দীন রুমনের ছবিসহ ভ্যানগাড়ি শোভাযাত্রায় অংশ নেয়।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

মিছিল পরবর্তী সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মিলটনের সভাপতিত্বে এবং মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ।

ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক নেতা মাঈনুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরুজ্জামান সোহেল, যুবদল নেতা সাইফুল বাছিত সোহেল ।

সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, সদস্য মজিবুর রহমান, তাজউদ্দীন ভুট্টো, উসমান গণি তান্না, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লিংকন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম প্রমুখ।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটিতে গৌরীপুরের একজন নেতার গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া স্থানীয় রাজনীতির জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

ময়মনসিংহের গৌরীপুরে শাহ নাসির উদ্দীন রুমন কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬