ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগ নেতাকর্মীরা রাউজানে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা কালী নারায়ণ মহাজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ দিনাজপুরে পুলিশে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় বলে মন্তব্য করেছেন রিজভী শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন: পুষ্টিগুণে অনন্য দেশীয় ফল চাষের আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন (বৃহস্পতিবার) পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

​আনুষ্ঠানিকভাবে এই ফল মেলার শুভ উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা। এছাড়া স্থানীয় ফল চাষী এবং সর্বস্তরের জনসাধারণ মেলায় অংশ নেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের প্রদর্শনী মেলায় স্থানীয় ও দেশীয় মোট ৩৫ প্রজাতির ফল জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।
​

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, “আমাদের দেশীয় ফলের পুষ্টিগুণ অনেক বেশি। সুস্থ ও সবল জাতি গঠনে এবং পুষ্টির চাহিদা মেটাতে আমাদের নিয়মিত দেশীয় ফল খাওয়া উচিত।” তিনি সাধারণ মানুষকে বেশি করে ফল খাওয়ার ও বাড়ির আনাচে-কানাচে ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানান।

​উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের মাঝে দেশীয় ফল চাষের আগ্রহ ও প্রসার বাড়ানোর লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ফল চাষ করে কীভাবে বারো মাস ফল সংরক্ষণ করা যায়, সে বিষয়েও কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন: পুষ্টিগুণে অনন্য দেশীয় ফল চাষের আহ্বান

আপডেট সময় ১০:২৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬