ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে নেত্রকোনার মদনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (PARTNER)-এর আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।

​গত বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মদন উপজেলার উদ্যোগে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নেত্রকোনার উপপরিচালক রাকিবুল হাসান। তিনি বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুুদুর রহমান মিজান উপজেলার কৃষি খাতের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, পার্টনার কংগ্রেসের মাধ্যমে কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হোসেন শামীম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষি ও পুষ্টিভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা ডা. মো. মাহবুব আলম এবং ৮নং ইউপি চেয়ারম্যান মো. সামিউল হায়দার শফি।

এছাড়াও মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির টেকসই বিকাশে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আপডেট সময় ০১:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬