ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​মা ও তিন বোনের পাশে শেষ শয্যায়, বাকরুদ্ধ সিফাত ​ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার দাবি স্বর্ণের বাজারে অস্থিরতা: ভরিতে দাম বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা ​ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: নিখোঁজ ৫০ হাজারের বেশি মানুষ ​মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা: উত্তপ্ত মধ্যপ্রাচ্য ভারতীয় টুরিস্ট ভিসা: কোন কোন কেন্দ্র থেকে আবেদন করা যাবে? জেনে নিন বিস্তারিত ​বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর দাবি: এবার ট্রফি কার ঘরে? জানালেন সেই তান্ত্রিক দীর্ঘ প্রতীক্ষার অবসান: মুক্তি পেলেন ৩২০ রুশ-ইউক্রেনীয় সেনা মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস: যা এতদিন আড়ালে ছিল! কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন তটিনী? শুরু হয়েছে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা সভা

​নেত্রকোণার পূর্বধলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম। সিনিয়র স্টাফ নার্স ও ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ স্বাধনা রুরামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আরএমও ডা.বিশ্বপ্রিয় মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, মেডিকেল অফিসার আরিফুল ইসলাম, শেখ ইশা, স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান এবং ওয়ার্ল্ড ভিশনের ডা. শাহ সাঈদ ইবনে আব্দুল আজিজ। এছাড়াও এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

​ক্যাম্পেইনের মূল তথ্য ও লক্ষ্যমাত্রা
​সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৪টি ইপিআই কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
​এবারের ক্যাম্পেইনে উপজেলার মোট ৪২ হাজার ৯৯০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

* ​৬-১১ মাস বয়সী শিশু (নীল ক্যাপসুল): ৫,০১৩ জন
* ​১২-৫৯ মাস বয়সী শিশু (লাল ক্যাপসুল): ৩৭,৯৭৭ জন
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সের কম বয়সী শিশুদের বিনামূল্যে এই ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সমাজের সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​মা ও তিন বোনের পাশে শেষ শয্যায়, বাকরুদ্ধ সিফাত

পূর্বধলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা সভা

আপডেট সময় ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬