ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) উপজেলা সদর জেলা পরিষদ কাম-অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, নেত্রকোণার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আল মাহমুদ বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফসল সম্প্রসারণ এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি জানান, কৃষকদের দোরগোড়ায় সরকারি কৃষিসেবা পৌঁছে দিতে পূর্বধলা উপজেলা কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষিকে আরও আধুনিক ও টেকসই খাতে রূপান্তর করা সম্ভব।

অনুষ্ঠানে বিশ্বব্যাংক ও আইএফএডির সহায়তায় বাস্তবায়িত ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সেবা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় কৃষকদের মতে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আল মাহমুদের নেতৃত্বে কৃষি বিভাগ মাঠপর্যায়ে প্রশিক্ষণ, পরামর্শ ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করছে। ফলে অনেক কৃষক নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষে আগ্রহী হচ্ছেন এবং উৎপাদন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬