ময়মনসিংহ , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ রাজারহাটে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে পূর্বধলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সংরক্ষিত নারী আসনের এমপির খাদ্যসামগ্রী সহায়তা জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সরকারি সেবা জনবান্ধব করার দাবী সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, বিড়ি এবং ফেনসিডিল উদ্ধার সঠিকভাবে রোগ নির্ণয়ে বাংলাদেশ পিছিয়ে আছে বললেন স্বাস্থ্যমন্ত্রী ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কে ? জানালো সুপার কম্পিউটার ফিফার কাছে তদন্তের অনুরোধ ইকুয়েডরের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের পতন, শেষ ষোলোয় আর্জেন্টিনা!

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

১২০ মিনিটের দীর্ঘ লড়াই। আর্জেন্টিনার এগিয়ে যাওয়া। অন্যদিকে, কেপ ভার্দের প্রত্যাবর্তন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করেছে বিশ্বকাপের নবাগত দলটি। শেষ পর্যন্ত ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৩–২ গোলের জয়ে শেষ ষোলোয় পা রেখেছে আলবিসেলেস্তেরা।

মায়ামির হার্ড রক স্টেডিয়াম ম্যাচের শুরুতে ইতিবাচক বার্তা দেয় কেপ ভার্দে। প্রথম ১০ মিনিট আর্জেন্টিনাকে কোনো সুযোগ দেয়নি তারা। এতে গোল ছাড়াই হাইড্রেশন ব্রেকে যায় আলবিসেলেস্তেরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯ মিনিটে গোলের দেখা পায় কেপ ভার্দে। ডি বক্সের ভেতরে পাওয়া বল এমিলিয়ানো মার্টিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ান লারোস দুয়ার্ত।

ম্যাচের ৬৩ মিনিটে লিওনেল মেসি একেবারে একা গোলমুখে ছুটে গিয়েছিলেন। গোলের দারুণ সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া অসাধারণ ক্ষিপ্রতায় মেসির শট ঠেকিয়ে দেন দুর্দান্ত এক সেভে।

এরপর আরও একবার মেসিকে হতাশ করেন ভোজিনিয়া। ৭৩ মিনিটে নেওয়া ফ্রি-কিক বুদ্ধিদীপ্তভাবে আটকে দেন। শেষ পর্যন্ত ১-১ সমতায় থেকে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ করে দু’দল। 

ম্যাচের ৯৩ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। এতে আবারও লিড পায় আর্জেন্টিনা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। অবিশ্বাস্য এক গোল করে আবারও ম্যাচে সমতা ফেরায় কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন সিডনি ক্যাব্রাল।

তবে ম্যাচের ১১১ মিনিটে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে কেপ ভার্দে। বাঁ দিক থেকে লিওনেল মেসির নেওয়া কর্নার নিখুঁতভাবে ভেসে আসে বক্সে। কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের হাতে লেগে বল জালে ঢুকে যায়। শেষ পর্যন্ত এই গোলেই হারতে হয় কেপ ভার্দেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের পতন, শেষ ষোলোয় আর্জেন্টিনা!

আপডেট সময় ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬