ময়মনসিংহ , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢামেকের ৮০ বছর পূর্তি: শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা: ভেঙে পড়েছে জাতীয় বিদ্যুৎ অবকাঠামো ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা ট্রেনে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই: ১১ নারী সদস্য গ্রেপ্তার ​ইরানের কঠোর হুঁশিয়ারি: ইসরায়েল অবকাঠামোয় হামলা চালালে জবাব হবে ভয়াবহ উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা: বিপৎসীমা ছুঁয়েছে নদ-নদীর পানি বন্যার ঝুঁকিতে ১২ জেলা, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা ​ভিসা নিয়ে বড় সুখবর: বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আমিনুল ইসলাম নয়ন নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ জুলাই) মাগুরা সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে শহরের ভিটাসাইর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাগুরা সদর থানায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধ আইন অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে। পাশাপাশি জব্দ করা মোবাইল ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা এবং আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মাহামুদ বলেন, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ভিপিএন ও প্রক্সি সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার সাইট পরিচালনা করতেন। প্রাথমিক তদন্তে প্রায় ৩ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে প্রায় ৫ লাখ ৯৫ হাজার ৫৫৭ টাকা লেনদেনের তথ্যও মিলেছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেকের ৮০ বছর পূর্তি: শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি

আপডেট সময় ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬