বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আজ ১২ জুলাই,২০২৬ ইং, দুপুর ২ টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিবাকর বাট, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল্লাহ এবং সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা সেগুফতা নাসরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব সুমন মিয়া।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিগত বছরের শ্রেষ্ঠ মাঠকর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন আফরোজা শিমু, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক উদয় কুমার বণিক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা লায়লা আরজুমান, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশ্রাফুজ্জামান এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় মাওহা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
অনুষ্ঠান শেষে অতিথিরা সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানান এবং জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবাকে আরও কার্যকর ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি 


















