ময়মনসিংহ , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে শরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে তারেক রহমান ​প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানোর নির্দেশ সরকারের: গড়তে হবে সবুজ শিক্ষাঙ্গন মঙ্গল-বুধবার কম, বৃহস্পতিবার থেকে নতুন করে ভারী বর্ষণের সম্ভাবনা নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই শিশুসন্তানসহ নিহত ৪ ঢাকা দোহার উপজেলা নির্বাচন: তৃণমূল থেকে উঠে আসা ফজলুল হক বেলায়দীকে চেয়ারম্যান পদে দেখতে চায় সর্বস্তরের জনগণ রামপালে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ কারবারি আটক ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত: অতি ভারী বর্ষণে স্থবির রাজধানী বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান: পৌঁছানোর পরই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঝুঁকির মুখে কক্সবাজার: ৫১ পাহাড়ে অবৈধ বসতির থাবায় কয়েক লাখ মানুষের জীবন সংশয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টুঙ্গিপাড়ায় মৎস্য রক্ষা অভিযান: ১২ লাখ টাকার রেণু পোনা উদ্ধার ও জলাশয়ে অবমুক্ত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করে মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে রেনু পোনা পরিবহনের দায়ে একটি হাইএক্স গাড়ির চালককে অর্থদণ্ড করা হয়েছে। প্রাকৃতিক মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ অভিযান এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

গত রোববার (১২ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গহওরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের সন্দ্বীপ থেকে একটি হাইএক্স (চট্ট মেট্রো-চ-১১-৯২০৩) গাড়িতে করে অবৈধভাবে গলদা চিংড়ির রেনু পোনা পরিবহন করা হচ্ছিল। গাড়ীটি টুংগীপাড়া পৌছালে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। পরে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৬) অনুযায়ী গাড়ির সাথে থাকা অসীম তালুকদারকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আনুমানিক ১ লাখ ২০ হাজার গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা, নদীর প্রাকৃতিক মাছের প্রজনন নিশ্চিত করা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে সব রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন টুঙ্গিপাড়া থানার বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ হোসেন এবং পুলিশের সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, “অবৈধভাবে রেনু পোনা আহরণ ও পরিবহন দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এর আগেও আমরা এমন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেনু পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ রেনু পোনা আহরণ, পরিবহন ও বেচাকেনার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

টুঙ্গিপাড়ায় মৎস্য রক্ষা অভিযান: ১২ লাখ টাকার রেণু পোনা উদ্ধার ও জলাশয়ে অবমুক্ত

আপডেট সময় ১০:৩৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬