ময়মনসিংহ , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে শরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে তারেক রহমান ​প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানোর নির্দেশ সরকারের: গড়তে হবে সবুজ শিক্ষাঙ্গন মঙ্গল-বুধবার কম, বৃহস্পতিবার থেকে নতুন করে ভারী বর্ষণের সম্ভাবনা নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই শিশুসন্তানসহ নিহত ৪ ঢাকা দোহার উপজেলা নির্বাচন: তৃণমূল থেকে উঠে আসা ফজলুল হক বেলায়দীকে চেয়ারম্যান পদে দেখতে চায় সর্বস্তরের জনগণ রামপালে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ কারবারি আটক ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত: অতি ভারী বর্ষণে স্থবির রাজধানী বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান: পৌঁছানোর পরই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঝুঁকির মুখে কক্সবাজার: ৫১ পাহাড়ে অবৈধ বসতির থাবায় কয়েক লাখ মানুষের জীবন সংশয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পরীক্ষার্থীদের স্বার্থে শব্দ দূষণের বিরুদ্ধে শিক্ষকের ‘থালা-চামচ’ হাতে ব্যতিক্রমী প্রতিবাদ

নিয়ম-নীতির তোয়াক্কা না করে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন এক কলেজ শিক্ষক।

রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে হাতে থালা ও চামচ নিয়ে জোরে জোরে শব্দ তৈরি করে প্রায় ১০ মিনিট অবস্থান করেন তিনি। শব্দ দূষণের কারণে সাধারণ মানুষের ভোগান্তির প্রতীকী প্রকাশ হিসেবেই এ কর্মসূচি পালন করা হয়।​প্রতিবাদকারী শিক্ষক মোঃ নুরুজ্জামান উপজেলার হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে ওই শিক্ষক একাই কর্মসূচি পালন করলেও পরে তার প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা। আবজাল নামের এক পথচারী ও রবিউল মমিন নামের এক স্থানীয় ব্যবসায়ী জানান, অতিরিক্ত শব্দের কারণে এলাকায় বসবাস করা ও ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাঁরা এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।

শিক্ষক মোঃ নুরুজ্জামান বলেন, “চলমান এইচএসসি পরীক্ষা চলাকালেও উপজেলার বিভিন্ন এলাকায় বিয়ে, খৎনাসহ নানা সামাজিক অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও ডিজে বক্স বাজানো হচ্ছে। এতে পরীক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। ব্যক্তিগতভাবে অনুরোধ করেও কোনো ফল না পেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই প্রতীকী কর্মসূচি পালন করেছি।”

​কর্মসূচি শেষে তিনি উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে শব্দ দূষণ রোধে ৬ দফা সুপারিশ সম্বলিত একটি (স্মারকলিপি ইউএনও) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেন। স্মারকলিপিতে রাত ১০টার পর উচ্চ শব্দে মাইক ব্যবহার নিষিদ্ধ করা, গুরুত্বপূর্ণ এলাকা ‘সাইলেন্স জোন’ ঘোষণা করা, সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানানো হয়।

এদিকে শিক্ষকের এই ব্যতিক্রমী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনস্বাস্থ্য, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও নাগরিক শান্তি রক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

পরীক্ষার্থীদের স্বার্থে শব্দ দূষণের বিরুদ্ধে শিক্ষকের ‘থালা-চামচ’ হাতে ব্যতিক্রমী প্রতিবাদ

আপডেট সময় ১০:৪৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬