আজ ১৩ জুলাই ২০২৬ (সোমবার)ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশনায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের নিচকল্পা সড়কের পাশে জমে থাকা আগাছা ও জঙ্গল পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে।
নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় নিচকল্পা সড়কের পাশের দীর্ঘদিনের আগাছা ও ঝোপঝাড় অপসারণের মাধ্যমে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, চলাচলের সুবিধা নিশ্চিতকরণ এবং মশা ও অন্যান্য ক্ষতিকর প্রাণীর বিস্তার রোধে কাজ করা হচ্ছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে নগরবাসী একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারেন।

মাটি ও মানুষ ডেস্ক 




















