ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, জনসাধারণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ হবিগঞ্জে গণশুনানি, শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা বাউবির ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ উপলক্ষে সাংগঠনিক কমিটির ২য় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত, ৩০টি আবেদন গ্রহণ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির একাংশের শুভেচ্ছা বিনিময় পাঁচবিবিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ভেদ করে কয়েদির পলায়ন

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা (২১) নামে সাজাপ্রাপ্ত এক নারী আসামি দেয়াল টপকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক ওই কয়েদিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে।

পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজা পেয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন শুক্রবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিকেলে থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে খুঁজে বের করতে গত ২৪ ঘণ্টা ধরে পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।

কারাগারের কঠোর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামির এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় কারা অভ্যন্তরের শৃঙ্খলা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে লকআপের নিয়ম না মানার বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় দায়িত্বে অবহেলা ছিল কি না, তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ভেদ করে কয়েদির পলায়ন

আপডেট সময় ১০:১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬