ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি অসত্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড ​শহীদ দিবসের মঞ্চ ভাঙচুরের ঘটনায় তোলপাড়: রাতভর পাহারা দিয়ে পরিস্থিতি সামাল দিলেন মমতা মামলা নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে বলেছেন আইনমন্ত্রী দক্ষিণাঞ্চলের দুই পদযাত্রার সময়সূচিতে পরিবর্তন আনল এনসিপি হজযাত্রীদের বিমানভাড়া কমছে:ধর্মমন্ত্রী ​সড়ক দুর্ঘটনা রোধে বড় লক্ষ্য: প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার বাংলাদেশের ​আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কত? ​পুলিশকে ফাঁকি দিয়ে আদালত চত্বর থেকে হাতকড়া খুলেই চম্পট দিল ডাকাত মুসলিম মায়ের অদম্য সংগ্রাম আর ত্যাগের ফলেই আজকের তারকা লামিনে ইয়ামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় নিখোঁজ বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার, নেপথ্যে বৃষ্টির রাতে পা পিছলে পড়া!

নেত্রকোণার পূর্বধলায় রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া আব্দুল হামিদ (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঔটি বহুলী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত সদর শেখের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে কিছু কেনাকাটার উদ্দেশ্যে বহুলী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল হামিদ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোথাও বসে আর্জেন্টিনা-স্পেন ফুটবল ফাইনাল খেলা দেখছেন।

​পরদিন সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বহুলী বাজার থেকে ফেরার পথে স্থানীয় এক বাসিন্দা নাদিম মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের ছেলে জজ মিয়া এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।​পারিবারিক সূত্র জানায়: আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এ ছাড়া তিনি চোখেও বেশ কম দেখতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— রাতে বৃষ্টি ও অন্ধকারের মধ্যে চলাচলের সময় চোখে কম দেখার কারণে পা পিছলে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

(​ওসি)মোহাম্মদ আব্দুল আল মামুন, আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি অসত্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড

পূর্বধলায় নিখোঁজ বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার, নেপথ্যে বৃষ্টির রাতে পা পিছলে পড়া!

আপডেট সময় ১০:০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬