ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হবিগঞ্জে গণশুনানি, শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা বাউবির ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ উপলক্ষে সাংগঠনিক কমিটির ২য় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত, ৩০টি আবেদন গ্রহণ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির একাংশের শুভেচ্ছা বিনিময় পাঁচবিবিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন সুনামগঞ্জের সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ময়মনসিংহে সরকারি দপ্তরে রুফটপ সোলার বাস্তবায়ন নিয়ে সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, অসহায়দের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতর সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিখোঁজের পর মেঘনা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর স্কুলছাত্র দীপু সরকারের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট এলাকার একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দীপু সরকার রায়পুরা উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। সে স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। গত শনিবার দুপুরে তিন বন্ধুর সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল করতে নেমে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় সে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই দিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে স্থানীয় লোকজন ইটভাটার পাশে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গণশুনানি, শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা

নিখোঁজের পর মেঘনা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬