জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, নেত্রকোণার যৌথ আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) উপস্থিত ছিলেন। সভায় টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) অর্জনে নেত্রকোণা জেলার সার্বিক অগ্রগতি, বিরাজমান চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক লক্ষ্যসমূহ বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমের মধ্যে সঠিক সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ে, বিশেষ করে উপজেলা পর্যায়ে এসব উন্নয়ন কর্মসূচির কার্যকর ও সফল বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 



















