ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউবির ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ উপলক্ষে সাংগঠনিক কমিটির ২য় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত, ৩০টি আবেদন গ্রহণ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির একাংশের শুভেচ্ছা বিনিময় পাঁচবিবিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন সুনামগঞ্জের সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ময়মনসিংহে সরকারি দপ্তরে রুফটপ সোলার বাস্তবায়ন নিয়ে সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, অসহায়দের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতর সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুদকের নতুন সচিব মো: সাইদুর রহমান খানের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো: সাইদুর রহমান খান। রবিবার (২ আগস্ট) তিনি দায়িত্ব গ্রহণ করেন। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো: আকতারুল ইসলাম এ তথ্য জানান।

গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো: সাইদুর রহমান খানকে দুদকের সচিব পদে পদায়ন করা হয়। গত ৫ জানুয়ারি থেকে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মো: সাইদুর রহমান খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন।

পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউবির ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ উপলক্ষে সাংগঠনিক কমিটির ২য় সভা অনুষ্ঠিত

দুদকের নতুন সচিব মো: সাইদুর রহমান খানের যোগদান

আপডেট সময় ০৯:৪১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬