ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তেঁতুলিয়ায় মেশিন দিয়ে পাথর-বালু উত্তোলনের অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাউবি ও মালয়েশিয়ার IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে প্রতিরোধ ২১টি শেরপুরে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’ এর উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সামাজিক অপরাধ প্রতিরোধে কেন্দুয়ায় আলোচনা সভা: সবাইকে নিয়ে নিরাপদ সমাজ গড়ার আহ্বান

“সবাই মিলে বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর মাদ্রাসা বাজারে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের মাননীয়  সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ  ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
​

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দুয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী
অফিসার সানজিদা চৌধুরী

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।​সভায় বক্তারা মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরেন। এসব সামাজিক ব্যাধি দূর করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রয়াসের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, যুবসমাজ যেন মাদক ও জুয়ার মতো ধ্বংসাত্মক অপরাধে না জড়ায়, সেজন্য পিতা-মাতা—বিশেষ করে মায়েদের দৃঢ় ও সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি তরুণদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও নানা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করা এবং শৈশব থেকেই নৈতিক শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তিনি স্পষ্ট বার্তা দেন যে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা তাদের এলাকাগত বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। অতিথিরা স্থানীয়দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বস্ত করেন। পরিশেষে, একটি নিরাপদ, সুন্দর ও শৃঙ্খলিত সমাজ গঠনের লক্ষ্যে সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সামাজিক অপরাধ প্রতিরোধে কেন্দুয়ায় আলোচনা সভা: সবাইকে নিয়ে নিরাপদ সমাজ গড়ার আহ্বান

আপডেট সময় ০১:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬