ময়মনসিংহ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শতভাগ সাক্ষরতার হার অর্জনে কাজ করছে সরকার জানিয়েছেন প্রতিমন্ত্রী আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’বলে মন্তব্য করেছেন ডা. জাহেদ ময়মনসিংহের গৌরীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মফস্বল সাংবাদিকদের সংকট নিরসনে রাষ্ট্রপতির আশ্বাসের প্রেক্ষাপটে সাংবাদিক সমাজের ঐক্যের আহ্বান কারিগরি শিক্ষায় শিক্ষার্থী বাড়াতে লিফলেট বিতরণ, মাইকিং ও ভিডিও প্রচারের নির্দেশ দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত অন্তত ২০ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর জানালেন আপিল বিভাগ ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা : ছাত্রদল সভাপতি চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন রিজভী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলমাকান্দাকে হারাল আটপাড়া

নেত্রকোণায় অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে কলমাকান্দা উপজেলা ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আটপাড়া উপজেলা ফুটবল দল।ম্যাচকে ঘিরে শুরু থেকেই মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা শুরুর আগে উভয় উপজেলার পক্ষ থেকে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।

ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় তিনি খেলোয়াড়দের উৎসাহ দেন। পাশাপাশি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

খেলায় আটপাড়া উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের নৈপুণ্যে দুটি গোল আসে। অন্যদিকে কলমাকান্দা উপজেলা ফুটবল দল কোনো গোল করতে না পারায় শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আটপাড়া।

তারুণ্যের শক্তির বিকাশ, ক্রীড়া চেতনা জাগ্রত করা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টুর্নামেন্টটি জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শতভাগ সাক্ষরতার হার অর্জনে কাজ করছে সরকার জানিয়েছেন প্রতিমন্ত্রী

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলমাকান্দাকে হারাল আটপাড়া

আপডেট সময় ০১:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬