ময়মনসিংহ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উদ্বোধন কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম নজরুল বর্ষ উপলক্ষে হামদর্দ পাবলিক কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ সেলিম আল দীন স্মরণে জবি নাট্যকলা বিভাগের আয়োজন শিল্পকলায়, উপস্থিত ভারতীয় হাই কমিশন নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান: কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের মতবিনিময় নেত্রকোনায় ১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত জামালপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় জেলা প্রশাসকের

নেত্রকোণা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নেত্রকোণায় র‌্যালি-পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

সভায় বক্তব্যকালে জেলা প্রশাসক নেত্রকোণার পাহাড়, হাওর, নদী ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নেত্রকোণার পর্যটন সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক নেত্রকোণাকে একটি সমৃদ্ধ ও আকর্ষণীয় পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে জেলার প্রাকৃতিক ও নান্দনিক স্থানগুলোকে পর্যটনবান্ধব করে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবস প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালিত হয়। ১৯৮০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এবং টেকসই পর্যটন উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়াই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

নেত্রকোণার পাহাড়, হাওর, নদী ও বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে জেলার পর্যটন খাতের বিকাশের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক পর্যায়েও টেকসই পর্যটনকে স্থানীয় সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।প্কতির অপার সৌন্দর্যে সমৃদ্ধ নেত্রকোণা—পরিকল্পিত উদ্যোগে গড়ে উঠুক দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন হাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উদ্বোধন কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম

নেত্রকোণাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় জেলা প্রশাসকের

আপডেট সময় ১২:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬