ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে জেলা টাস্কফোর্স কমিটির প্রথম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফারিদা ইয়াসমিন।
সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়ন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধূমপানবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া তামাকের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
সভায় আলোচনা করবেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি কাঁকন রেজা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা,সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সুলতানা কামাল,জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, টাস্কফোর্স কমিটির সদস্য সংস্থা, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা ।

খন্দকার আব্দুল আলীম, শেরপুর প্রতিনিধি 


















