ময়মনসিংহ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর স্ট্যামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না জানিয়েছেন বিমানমন্ত্রী ‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না বলে মন্তব্য করেছেন ইসি তাহমিদা ইনুর সাজা পুনর্বিবেচনার আবেদন— যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ডের দাবিতে প্রসিকিউশনের বড় পদক্ষেপ নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ বলে মন্তব্য করেছেন সিইসি ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষায় নেত্রকোণা জেলা পুলিশ পরিদর্শন সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার জানিয়েছেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংগঠনের সভাপতি মো.শাহজাহান কবির হিরা ও নির্বাহী সদস্য এবং দৈনিক দিনকালের গৌরীপুর প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর, ২০২৬ ইং,) দুপুর ১২টায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.শাহজাহান কবির হিরা। সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ‘মিথ্যা ও সাজানো’ বলে তারা মনে করেন। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি ও সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা।

এ ছাড়া সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা এবং নির্বাহী সদস্য ও দৈনিক দিনকালের গৌরীপুর প্রতিনিধি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে ‘মাদক কারবারি ও সেবনকারী’ হিসেবে উল্লেখ করে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান বক্তারা। তারা এ বক্তব্য প্রত্যাহার করে আগামী ৪দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরামের নির্বাহী সদস্য, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল এমরানসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি কামাল উদ্দিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, মো. হুমায়ুন কবির, নুরুল আবেদীন, লুৎফুর রহমান খান খোকন, সুপক রঞ্জন, উকিল, মতিউর রহমান, মাহফুজুর রহমান মাহফুজ, আসিকুর রহমান, মোস্তফা, শামীম আলভী, শ্যামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মামুনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬