ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা এবং ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে শেরপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে এ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল আওয়াল ও আবদুল বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপণ, রাজনীতিবিদ আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

সভায় নারীদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, নারীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে নারীদের ইতিবাচক ও সক্রিয় অংশগ্রহণ বাড়াতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস ও ক্রীড়াচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধিতেও সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

কাজী নজরুল ইসলামের নারী-পুরুষের সমঅংশীদারত্বের চেতনা ধারণ করে নারীদের এগিয়ে যাওয়ার পথ সুগম করতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬