ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জনসাধারণের নাগরিক সমস্যা সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলনকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সরকারি কাজে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহে অবস্থান করায় তাঁর পক্ষে গণশুনানি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।

গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন নাগরিক সেবা বিষয়ে তাঁদের আবেদন ও অভিযোগ তুলে ধরেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

গণশুনানিতে মোট ১২৪ জন সেবাপ্রার্থী অংশ নেন। তাঁদের মধ্যে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৯৯ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া একজনকে হুইলচেয়ার কেনার জন্য এবং অন্য একজনকে ওষুধ কেনার জন্য সহায়তা দেওয়া হয়। অবশিষ্ট সেবাপ্রার্থীদের উত্থাপিত সমস্যাগুলো যথাযথভাবে সমাধানের লক্ষ্যে তাঁদের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।

জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা

আপডেট সময় ১০:৫৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬