ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাট থানা পুলিশ পৃথক একাধিক বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার এবং হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থানা-পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী, এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ ও এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
​

অভিযানকালে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কানাইঘাট থানার রাতাছড়া দনা চা বাগান এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. আলী হোসেন (৩৭) এবং একই এলাকার আব্দুল হান্নানের ছেলে সজিব আহমদ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শেষ রাতে (আনুমানিক ৪:৩০টায়) নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
​

অন্যদিকে, দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় অপর আসামি আব্দুল কাদিরকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ। তিনি কানাইঘাট থানার বড়বন্দ ৩য় খণ্ড এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮:১০ ঘটিকার দিকে বড়বন্দ ৩য় খণ্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে কানাইঘাট থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬