‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় পুলিশ সুপার দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের সেবা প্রদানে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও ফরিদপুর পৌরসভার মধ্যে এক মনোজ্ঞ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। দুই দলের ক্রীড়াশৈলীতে পুরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরবর্তীতে দিবসটির তাৎপর্যকে আরও আনন্দময় করতে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ মাঠে ‘লাল দল’ ও ‘সবুজ দল’-এর মধ্যে একটি জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি পুলিশ সুপার নিজেও ম্যাচে অংশ নিয়ে ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।
খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য দেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ফিটনেস ও খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি পুলিশ সদস্যদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
কর্মসূচিতে জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।:
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় পুলিশ সুপার দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের সেবা প্রদানে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও ফরিদপুর পৌরসভার মধ্যে এক মনোজ্ঞ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। দুই দলের ক্রীড়াশৈলীতে পুরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরবর্তীতে দিবসটির তাৎপর্যকে আরও আনন্দময় করতে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ মাঠে ‘লাল দল’ ও ‘সবুজ দল’-এর মধ্যে একটি জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি পুলিশ সুপার নিজেও ম্যাচে অংশ নিয়ে ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।
খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য দেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ফিটনেস ও খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি পুলিশ সদস্যদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।কর্মসূচিতে জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর প্রতিনিধি 


















