৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপির উদ্যোগে ময়মনসিংহ শহরে বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা মিছিলসহ শোভাযাত্রায় অংশ নেন।
সংগঠনের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক হাসনাত জামান সাগর ও সদস্যসচিব মুশফিকুল হক তপু এবং মহানগর শাখার আহ্বায়ক মো. আলী রিপন আকন্দ ও সদস্যসচিব সৈয়দ মুহাম্মদ মজনুর নেতৃত্বে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম আহ্বায়ক কে এম এ জব্বার, আহসান হাবীব কাঞ্চন, আবু সাঈদ শেখ ও শুকুর মাহমুদ।
এ ছাড়া মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রিপন, হাবিবুল্লাহ হাবু এবং সদস্য আনন্দ, মাসুদ রানা ও বুলবুল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মাটি ও মানুষ ডেস্ক 























