ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফরিদপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সভা ও নানা ক্রীড়া আয়োজন পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আনন্দ মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) জেলা শহরসহ জেলার পাঁচটি উপজেলায় এ কর্মসূচি পালিত হয়।

জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলা ভিত্তিক অভিযানে নকলা উপজেলায় ২০৯টি স্থানে ২ হাজার ৯৮৬ জন, শ্রীবরদী উপজেলায় ৫৪টি স্থানে ১ হাজার ১৯০ জন, শেরপুর সদর উপজেলায় ১৪৬টি স্থানে ১ হাজার ২১৭ জন, ঝিনাইগাতী উপজেলায় ১৬টি স্থানে ১৮৮ জন এবং নালিতাবাড়ী উপজেলায় ৫৫টি স্থানে ১ হাজার ২৬০ জন অংশগ্রহণ করেন।

জেলাব্যাপী মোট ৪৮০টি স্থানে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ৬ হাজার ৮৪১ জন।শেরপুর জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ আসমা বিনতে রফিক। এ ছাড়া অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন।

অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, বর্জ্য পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ জন্য নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সম্মিলিত উদ্যোগ ও নাগরিক সচেতনতায় শেরপুরকে পরিচ্ছন্ন, সুস্থ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন

আপডেট সময় ১১:০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬