যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-সদর-বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
এ সময় জেলার বীর মুক্তিযোদ্ধারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সরকারি দপ্তরের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।পরে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) জেলা প্রতিনিধি 


















