শ্রী শ্রী কালীপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো, তারিকুল ইসলাম।গত রোববার (৮ নভেম্বর ২০২৬) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনের বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে কালীপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 


















