ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ময়মনসিংহে ড্যাব কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহের জাতীয় সমবায় দিবস উপলক্ষে পণ্যমেলা, রেলি এবং আলোচনা সভা অনুষ্ঠিত এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িতে আগুন দিলো জনতা নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নেত্রকোণায়ও নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

গত রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীজা খাতুন এবং জেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক সমৃদ্ধি অর্জন সম্ভব। এককভাবে যে কাজ করা কঠিন, সম্মিলিত উদ্যোগে সমবায়ের মাধ্যমে তা সহজেই বাস্তবায়ন করা যায়। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় ০১:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬