ময়মনসিংহে ড্যাব কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজে র্যালী ও কনফারেস হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, ময়মনসিংহ মহানগর শাখা, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, ময়মনসিংহ জেলা শাখার আয়োজিত আলোচনা অনুষ্ঠানের শুরুতেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে থেকে একটি বিশেষ র্যালী বের হয় ।
রেলি শেষে মেডিকেল কলেজ হল রুমে ডা: এমকেএম ওয়ালী উল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার মোহ্যমান আলী সিদ্দিকী, অধ্যক্ষ ডা:মোস্তফা জাহিদ কামাল, ডা: মো:ইসহাক, ডা: মো: মাহমুদ হাসান নাসিম, ডাক্তার পারভেজ শামস, ডাক্তার সুমন, ডা: মো: জাকির হোসেন জিকু, ডা: মো: আমিনুল ইসলাম, ডাক্তার শাকিল, ডাক্তার সাদেক, ডাক্তার আসাদুজ্জামান রতন সহ আরো অনেকেই ।আলোচনা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডাক্তার সায়েম মনোয়ার। অনুস্ঠানে প্রিন্ট ও
ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন। মিডিয়ার উপস্হিতি অনুস্ঠানকে আরও প্রানবন্ত করে তোলে।

ময়মনসিংহ প্রতিনিধি 


















