ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা সম্পন্ন পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ময়মনসিংহে ড্যাব কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে গত রবিবার (৮ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

দুপুরে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহিদুল্লাহ ইমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ ও আহমদ আলী সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার ও আসাদুজ্জামান ডানো, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনিসুজ্জামান তালুকদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০১:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬